রিয়েলমি পি৪ পাওয়ার স্মার্টফোন
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন ফোনটি আসবে সহসা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:৩২, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:২৯, ২৫ জানুয়ারি ২০২৬
১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনছে রিয়েলমি
রিয়েলমি পি৪ পাওয়ার স্মার্টফোন
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সহসা বিশ্ববাজারে ১০ হাজার এক মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনার উদ্যোগ নিয়েছে। গ্লোবাল ব্যাটারি টেক পাইওনিয়ার হিসেবে নিজেদের অবস্থানকে আরও দৃঢ় করতে পারবে বলে মনে করছে স্মার্টফোন কোম্পানিটি। কর্মব্যস্ত দিনে স্মার্টফোন ব্যবহারকারীদের প্রধান দুশ্চিন্তা ব্যাটারি ব্যাকআপও কমাতে পারবে।
দীর্ঘ ভ্রমণ, লাইভ স্পোর্টস স্ট্রিমিং কিংবা অনিশ্চিত বিদ্যুৎ পরিস্থিতিতে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার ভয় স্মার্টফোন ব্যবহারকারীদের তাড়া করে। বিশ্বজুড়ে ফোন ব্যবহারকারীদের ব্যাটারি সংক্রান্ত এ সকল দুশ্চিন্তা দূর করতে নতুন এই উদ্ভাবন রিয়েলমির।
পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রি যখন হাই-ক্যাপাসিটি ব্যাটারি সল্যুশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত, রিয়েলমি তখন গত বছরের ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার কনসেপ্টকে বাস্তবে রূপ দিয়ে রেকর্ড সময়ের মধ্যে ‘১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার লং-লাইফ টাইটান ব্যাটারি’-এর ব্যাপক উৎপাদন সফলভাবে সম্পন্ন করেছে। মোবাইলের দীর্ঘস্থায়িত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করা এই মাইলফলকটি প্রায় এক সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। ফলে চলার পথে ব্যবহারকারীদেরকে ভারী পাওয়ার ব্যাংক বহন কিংবা চার্জিং পোর্টের খোঁজ করা নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না।
কার্ভড ডিসপ্লের ৫জি নোট এজ স্মার্টফোন আনল ইনফিনিক্স
১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ সামনে রিয়েলমি পি৪ পাওয়ার স্মার্টফোন সহসা বিশ্ববাজারে আসবে। ডিভাইসটি কেবল ব্যাটারি সক্ষমতাই নয়, বরং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। উন্নত ‘সেফটি আর্কিটেকচার’ ও ইন্টেলিজেন্ট ‘লংজিভিটি টেকনোলজি’ ব্যবহারের ফলে ব্যাটারিটি তার পুরো লাইফসাইকেল জুড়ে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে। ব্যস্ততম পেশাজীবী থেকে শুরু করে দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণকারীদের জন্য এই ব্যাটারি সমানভাবে কার্যকর হবে; যা ব্যবহারকারীদের প্রতিকূল পরিবেশেও নিরবচ্ছিন্ন পাওয়ার সাপোর্ট প্রদান করবে।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি












