শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

| ৬ কার্তিক ১৪৩৩

সমাধানে বছর পেরিয়ে যেতে পারে

বিশ্বের ৭০ ভাগ ওয়েবসাইট বড় ঝুঁকিতে, পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে ঢোকার শঙ্কা

টেক স্ক্রল

প্রকাশ: ০০:১১, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:২৮, ২৩ অক্টোবর ২০২৬

বিশ্বের ৭০ ভাগ ওয়েবসাইট বড় ঝুঁকিতে, পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে ঢোকার শঙ্কা

বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটকে প্রভাবিত করতে পারে-এমন গুরুতর সফটওয়্যার নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে প্যাচিং শুরু করেছে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান। ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি'র দুটি গুরুতর দুর্বলতা ঘিরে তৈরি হয়েছে এই উদ্বেগ।

সাইবার নিরাপত্তা সংশ্লিষ্টদের আশঙ্কা, ত্রুটিগুলো কাজে লাগাতে পারলে আক্রমণকারীরা কোনো ধরনের অনুমোদন বা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে ওয়েব সার্ভারে ক্ষতিকর কোড চালাতে সক্ষম হতে পারে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য চুরি, পরিবর্তন কিংবা মুছে ফেলার পাশাপাশি আক্রান্ত সার্ভারকে অন্য সাইবার হামলার ঘাঁটি হিসেবেও ব্যবহার করা সম্ভব হতে পারে।

 মানুষের বডিগার্ড হবে রোবট! ৮ ঘণ্টা ব্যাটারিতে ইউনিট্রি এর ’কুংফু’ মেশিন

পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইটেও সাময়িকভাবে কিছু সেবা বন্ধ রাখা হয়েছে। যুক্তরাজ্য জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কারণে কিছু সীমিত সরকারি সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। ফিনল্যান্ডের সরকারি ওয়েবসাইটে সমস্যার সমাধান হলেও কিছু কনটেন্ট পুনরুদ্ধারের কাজ চলছিল। জাপানেও কিছু সরকারি ওয়েবসাইটের অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, ওয়েবসাইট পরিচালনাকারীদের তাদের সিস্টেমে পিএইচপি ব্যবহার করা হচ্ছে কি না তা যাচাই করে দ্রুত নিরাপত্তা প্যাচ ইনস্টল করার আহ্বান জানিয়েছেন। প্যাচ প্রয়োগ দ্রুত করা না গেলে, ঝুঁকি কমাতে সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রাখার আহ্বানও জানানো হয়েছে।

 হ্যাকারদের নতুন চাল নিয়ে সতর্ক রাজা চার্লস

এআইয়ের সহায়তায় শনাক্ত ত্রুটি

এ ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এআইভিত্তিক এজেন্টের সহায়তায় ত্রুটিগুলো শনাক্ত করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, গত দুই মাসে তারা গবেষক, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পক্ষের একটি জোটের সঙ্গে কাজ করে পিএইচপির নিরাপত্তা দুর্বলতাগুলো চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেয়। প্রতিষ্ঠানটির মতে, আক্রমণকারীদের আগেই এসব দুর্বলতা শনাক্ত করতে সক্ষম হয়েছে এআই। এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম নিরাপত্তা সমস্যা হিসেবে উল্লেখ করেছে ওপেনএআই।

এক দশকেরও বেশি পুরোনো দুর্বলতা

সমস্যাগুলোর কিছু অংশ এক দশকেরও বেশি সময় ধরে সফটওয়্যারের মধ্যে ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। পিএইচপি ফাউন্ডেশন জানিয়েছে, ২০২৪ সাল থেকেই এই দুর্বলতা সম্পর্কে জানা ছিল। তবে পর্যাপ্ত সম্পদ ও নিরাপত্তা দলের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগত সমস্যার কারণে সমাধানে দেরি হয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পিএইচপি যেহেতু বিপুলসংখ্যক ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনের অবকাঠামোর অংশ, তাই সমস্যাটির প্রভাব শুধু প্রচলিত ওয়েবসাইটেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। ইন্টারনেট-সংযুক্ত বিভিন্ন ডিভাইস ও সিস্টেমের মধ্যেও পিএইচপিনির্ভর সফটওয়্যার থাকতে পারে।

সমাধানে লাগতে পারে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর

বিশেষজ্ঞরা বলছেন, এখনই সব ধরনের ঝুঁকি দূর হয়ে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই। আগামী কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি প্যাচিং কার্যক্রম চললেও পুরোনো বা নজরের বাইরে থাকা সিস্টেমগুলো শনাক্ত করে আপডেট করতে কয়েক মাস এমনকি কয়েক বছরও লেগে যেতে পারে।

পিএইচপি ফাউন্ডেশন ইতোমধ্যে দুর্বলতাগুলোর জন্য নিরাপত্তা আপডেট ও সিস্টেম হালনাগাদের নির্দেশনা প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা ইএনআইএসএ, প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন