শনিবার, ১০ অক্টোবর ২০২৬

| ২৩ আশ্বিন ১৪৩৩

মিলবে কক্সবাজারের টিকেটও

দূর্গাপূজার ছুটি উপলক্ষে বিডিটিকেটস এপে পাওয়া যাচ্ছে বাসের টিকেট

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:১২, ৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:১৪, ৯ অক্টোবর ২০২৬

দূর্গাপূজার ছুটি উপলক্ষে বিডিটিকেটস এপে পাওয়া যাচ্ছে বাসের টিকেট

দূর্গাপূজার ছুটি উপলক্ষে বিডিটিকেটস এপে পাওয়া যাচ্ছে বাসের টিকেট

আর কিছুদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। এই পূজা উপলক্ষে সরকার টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। এ উৎসব ও ছুটিকে সামনে রেখে লাখো মানুষ ভ্রমণের পরিকল্পনা করছে। সে কারণে দেশব্যাপী বাড়ছে বাসের টিকিটের চাহিদাও। বাড়ি ফেরা ও দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। এ সময়ে শেষ মুহূর্তের টিকিট সংকট এড়াতে অনলাইনে আগাম বাসের টিকিট বুকিংয়ের ব্যবস্থা চালু করেছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। 

বিডিটিকেটস জানিয়েছে, দেশের বিভিন্ন রুটের বাসের পাশাপাশি বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়ির মতো জনপ্রিয় পর্যটন গন্তব্যের টিকিটও তাদের প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

উৎসবের ছুটিতে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ ভ্রমণ করায় শেষ মুহূর্তে বাসের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে জনপ্রিয় রুট ও পর্যটন গন্তব্যগুলোর টিকিটের চাহিদা এ সময়ে তুলনামূলক বেশি থাকে। এ কারণে যাত্রীদের আগেভাগে টিকিট বুক করার পরামর্শ দিয়েছে বিডিটিকেটস।

প্ল্যাটফর্মটিতে একমুখী যাত্রার পাশাপাশি যাওয়া-আসার টিকিট একসঙ্গে বুক করার ‘রাউন্ডট্রিপ’ সুবিধা রয়েছে। এছাড়া, যাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে বিডিটিকেটস-এ যাত্রীদের পছন্দমতো বোর্ডিং পয়েন্ট (বাসে ওঠার স্থান) ও ড্রপিং পয়েন্ট (নামার স্থান) নির্বাচন করার সুযোগ রয়েছে। 

বিডিটিকেটসের তথ্য অনুযায়ী, উৎসবের ছুটি ঘিরে ইতোমধ্যে টিকিট বুকিংয়ের চাপ শুরু হয়েছে। ফলে পছন্দের আসন নিশ্চিত করতে বিডিটিকেটস হতে পারে যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্যময় টিকেট বুকিং প্লাটফর্ম। 

বিডিটিকেটসে ২৪ ঘণ্টাই বাসের টিকিট বুক করা যায়। এছাড়া টিকিট বুকিং-সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য কাস্টমার কেয়ার নম্বর ১৬৪৬০-এ যোগাযোগ করা যাবে বলেও জানিয়েছে প্লাটফর্মটি। এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় অফার ও সেবা সম্পর্কে জানতে গ্রাহকদের বিডিটিকেটস-এর ওয়েবসাইট, অ্যাপ অথবা অফিশিয়াল ফেসবুক পেজে ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন