ক্যামেরা সেটআপে ভিন্নতা
ভিভো ভি-৭০ সিরিজ দেখতে যেন আইফোন
টেক স্ক্রল
প্রকাশ: ০৯:০৫, ২৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫৭, ২৯ জানুয়ারি ২০২৬
ভিভো ভি-৭০ এলিট
ক্যামেরা সেটআপে ভিন্নতা
ভিভো ভি-৭০ সিরিজ ফেব্রুয়ারির মাঝামাঝিতে ভারতে লঞ্চ হবে। তার আগেই স্পেসিফিকেশন ও্র ডিজাইন ফাঁস হয়ে গেছে। এই লাইনআপে দুইটি মডেল আসবে। একটি ভিভো ভি-৭০ আরেকটি ভিভো ভি-৭০ এলিট। এদের মধ্যে দ্বিতীয় মডেলটির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।
নকশা ও রঙ
ফোন দুটির বডি কাঁচ ও ধাতুর তৈরি হবে। স্ক্রিনের চারপাশে বেজেল বা কালো বর্ডার খুবই কম, যার ফলে সামনের পুরো অংশ জুড়েই ডিসপ্লে। স্ক্রিনের উপরে ছোট গোল ছিদ্র বা পাঞ্চ হোল কাটআউটে থাকবে সেলফি ক্যামেরা। এই ডিভাইসের পেছনে ক্যামেরা মডিউলে তিনটি লেন্স, আইফোন স্টাইলে সাজানো আছে।
ভি-৭০ মডেলটি প্যাশন রেড, লেমন ইয়েলো এবং ভি-৭০ এলিট মডেলটি স্যান্ড বেইজ, ব্ল্যাক এবং প্যাশন রেড রঙে আসবে ।
স্পেসিফিকেশন
দুই মডেলেই একটি ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। উভয় মডেলে ৬৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া হবে। সাথে থাকবে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। দুই ফোন অরিজিনওএস-৬ সফটওয়্যারে রান করবে, যা অ্যান্ড্রয়েড-১৬ এর উপর ভিত্তি করে বানানো।
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন ফোনটি আসবে সহসা
সিরিজের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং অপটিক্যাল জুমের সাথে জেইস-টিউনড নাইট টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ক্যামেরায় বেশ কিছু এআই ফিচার থাকবে ভালো ছবির জন্য।
ভি-৭০ মডেলে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ ব্যবহার হতে পারে। ভি-৭০ এলিটে থাকবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর।
এআইয়ের কারণে যেসব চাকরিক্ষেত্র খুব শিগগির বন্ধ হচ্ছে-স্যাম অল্টম্যান
সূত্র: গ্যাজেটস৩৬০












