প্রি অর্ডার শুরু ১৮ ফেব্রুয়ারি
পিক্সেল ১০এ: সফটওয়্যার আর প্রসেসরে বড় পরিবর্তনের ইঙ্গিত
টেক স্ক্রল
প্রকাশ: ১০:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পিক্সেল ১০এ ফোনের প্রি-অর্ডার নেয়া শুরু করবে গুগল। এরইমধ্যে একটি ছোট টিজারের মাধ্যমে ডিভাইসটি দর্শকের সামনে এনেছে টেক জায়ান্ট কোম্পানিটি। পিক্সেল ৯এ বাজারে ছাড়া হয়েছিলো ২০২৫ এর মার্চে। সে হিসাবে নতুন সংস্করণটি কিছুটা আগেই আনছে গুগল।
টিজারে নীল রঙের পিক্সেল ১০এ-এর প্রথম লুক দেখা গেছে। আগ্রহী ক্রেতাদের এক্সক্লুসিভ অফারের সুযোগও রেখেছে গুগল, তবে এক্ষেত্রে সাইন-আপ করতে হবে। ফোনটিতে এআই ফিচারের ওপর বিশেষ জোর দিতে পারে কোম্পানিটি।
১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির ফোনটি এখন বিশ্ববাজারে
পিক্সেল ১০এ'র ডিজাইন আগের সংস্করণের মতোই অনেকটা। বড় ক্যামেরা বাম্প না থাকায় সমান জায়গায় রাখলে এটি মসৃণ দেখায়। ডিজাইন এক রকম হলেও হার্ডওয়্যারে বড় পরিবর্তনের গুঞ্জন আছে। তবে আনুষ্ঠানিকভাবে সেটি নিশ্চিত করেনি গুগল। ফোনটি অবসিডিয়ান বা কালো, ফগ বা সাদা, বেরি বা লালচে আভা এবং ল্যাভেন্ডার বা বেগুনি রঙে বাজারে আসছে।
স্মার্টফোনটিতে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী টেনসর জি৪ প্রসেসর, যা ৯-সিরিজেও ব্যবহার করা হয়েছে। তবে উন্নত পারফরম্যান্স নিশ্চিতে প্রসেসরের একটি বিশেষ সংস্করণ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ডিভাইসটির ডিসপ্লে হবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের। স্ক্রিন হবে ৬.৩ ইঞ্চির অ্যামোলেড। ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ২৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে বাজারে পাওয়া যাবে। এর পেছনে ৪৮ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। এ ছাড়া সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে।
সফটওয়্যারের ক্ষেত্রে গুগল পিক্সেল ১০এ ফোনে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েডের কুইক শেয়ার ফিচারে অ্যাপলের এয়ারড্রপের মতো উন্নত সুবিধা যুক্ত হওয়ার জোর সম্ভাবনা।
সূত্র: নাইন টু ফাইফ গুগল











