এক বছরে ইনোভার
দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত ৪০০টিরও বেশি পণ্য
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১২:৩৭, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৭, ৯ নভেম্বর ২০২৬
রোববার, রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন
এক বছর পূর্ণ করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার। ২০২৫ সালে ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরম্ন করা ব্র্যান্ডটি মাত্র এক বছরের মধ্যে ইলেকট্রিক্যাল, হোম অ্যাপস্নায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টিরও বেশি পণ্যের সমৃদ্ধ সম্ভার গড়ে তুলেছে। একই সময়ে দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাজারে নিজেদের উপস্থিতি ও বিতরণ সক্ষমতা সম্প্রসারণ করেছে।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আকিজ হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন বলেন, ইনোভার-এর এক বছরের যাত্রা আমাদের জন্য একটি গুরম্নত্বপূর্ণ মাইলফলক। অল্প সময়ের মধ্যে পণ্যের গুণগতমানের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে সড়্গম হয়েছি আমরা। অংশীদারদের কথা মাথায় রেখে আমরা রম্নচিশীল পণ্য তৈরিতে গুরম্নত্ব দিচ্ছি। এ জন্য আমরা আমাদের কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) প্রযুক্তি ব্যবহার করছি।
আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজিব বলেন, ইনোভার-এর প্রথম বছরটি আমাদের জন্য অগ্রগতি, সম্ভাবনা ও গুরম্নত্বপূর্ণ একটি মাইলফলক। আধুনিক নকশা, প্রযুক্তি, গুণগতমান ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে গ্রাহকের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। অল্প সময়ের মধ্যে ৪০০টিরও বেশি পণ্যের সম্ভার গড়ে তোলা এবং দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠা আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।
মেধাবী শিশুদের হ্যাকার হিসেবে তৈরি করছে উত্তর কোরিয়া
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া সরকার, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম এবং হেড অব অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সাল সহ আকিজ রিসোর্সের বিভিন্ন বিজনেস ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিজাইনড ফর নাউ উজ্জীবিত হয়ে যাত্রা শুরু করা ইনোভারের পণ্যসম্ভারে বর্তমানে রয়েছে সুইচ, সকেট, এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, গিজার, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলসসহ বিভিন্ন পণ্য। বাড়ি নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগ থেকে শুরম্ন করে রান্নাঘর এবং দৈনন্দিন গৃহস্থালি পণ্যের ক্ষেত্রে গ্রাহকের চাহিদা পূরণে ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে পণ্যের বৈচিত্র্যকরণ ও পরিসর সম্প্রসারণ করছে।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি













