বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

| ৬ কার্তিক ১৪৩৩

দুর্দান্ত শক্তিশালী

মানুষের বডিগার্ড হবে রোবট! ৮ ঘণ্টা ব্যাটারিতে ইউনিট্রি এর ’কুংফু’ মেশিন

টেক স্ক্রল

প্রকাশ: ১২:৩৪, ২২ অক্টোবর ২০২৬

মানুষের বডিগার্ড হবে রোবট! ৮ ঘণ্টা ব্যাটারিতে ইউনিট্রি এর ’কুংফু’ মেশিন

চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স এবার এমন এক হিউম্যানয়েড রোবট সামনে এনেছে, যা কেবল হাঁটা, দৌড়ানো বা ভারসাম্য রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। এইচ-টু-এক্স কুংফু লিজেন্ড গার্ডিয়ান নামের নতুন এই রোবটকে কুংফু কৌশল, দ্রুত চলাফেরা, মানুষের সুরক্ষা এবং জরুরি উদ্ধারকাজের মতো পরিস্থিতিতে সক্ষম হিসেবে প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।

২১ অক্টোবর প্রকাশিত এক ভিডিওতে রোবটটিকে নানা ধরনের শারীরিক কসরত করতে দেখা যায়। গাড়ির ওপর দিয়ে লাফ দেয়া, লাফিয়ে নেমে দ্রুত ভারসাম্য ফিরে পাওয়া এবং বিভিন্ন মার্শাল আর্টসের মতো মুভমেন্ট প্রদর্শন করেছে রোবটটি। একটি দৃশ্যে গাড়ির দরজায় আঘাত করে সেটি ক্ষতিগ্রস্ত করতেও দেখা যায়।

 দৃষ্টিশক্তি ফেরাতে বায়োনিক চোখ নিয়ে গবেষণায় আরও অগ্রগতি

‘বডিগার্ড’ হিসেবে রোবট

এইচ-টু-এক্স এর সবচেয়ে আলোচিত প্রদর্শনগুলোর একটি ছিল মানুষকে নিরাপত্তা দেয়ার দৃশ্য। ভিডিওতে একজন ব্যক্তির দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসা আরেক ব্যক্তির সামনে গিয়ে এইচ-টু-এক্সকে অবস্থান নিতে দেখা যায়। এরপর রোবটটি দ্রুত নড়াচড়া করে ওই ব্যক্তিকে সুরক্ষিত রাখার চেষ্টা করে।

তবে এই প্রদর্শনকে বাস্তব নিরাপত্তা সক্ষমতার চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। বাস্তব পরিস্থিতিতে হুমকির দিক, গতি, দূরত্ব এবং আশপাশের মানুষের অবস্থান ক্রমাগত পরিবর্তিত হতে পারে। এসব পরিস্থিতিতে রোবটটি কতটা নির্ভুলভাবে সিদ্ধান্ত নিতে ও নিরাপদভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে, তা আরও পরীক্ষার বিষয়।

দুর্ঘটনায় উদ্ধারেও সক্ষমতা দেখাল

শুধু নিরাপত্তা নয়, জরুরি উদ্ধারকাজের সম্ভাবনাও দেখিয়েছে এইচ-টু-এক্স। একটি প্রদর্শনীতে গাড়ির নিচে আটকে থাকা একজনকে উদ্ধারের জন্য রোবটটিকে গাড়ির একটি অংশ তুলে জায়গা তৈরি করতে দেখা যায়।

আরেক দৃশ্যে দ্রুতগতিতে আসা গাড়ির পথ থেকে একজন মানুষকে সরিয়ে দেয়ার মতো প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এসব প্রদর্শনের মাধ্যমে ইউনিট্রি মূলত বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের পরিবর্তে বা মানুষের সহায়ক হিসেবে হিউম্যানয়েড রোবট ব্যবহারের সম্ভাবনা তুলে ধরেছে।

এক চার্জে সর্বোচ্চ ৮ ঘণ্টা

এইচ-টু-এক্স এর অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর ব্যাটারি সক্ষমতা। ইউনিট্রি জানিয়েছে, রোবটটির সর্বোচ্চ ব্যাটারি স্থায়িত্ব প্রায় ৮ ঘণ্টা। তবে এই ৮ ঘণ্টা ঠিক কোন ধরনের ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য, তা বিস্তারিত জানানো হয়নি। বিশেষ করে উচ্চমাত্রার শারীরিক কর্মকাণ্ড, ভারী বস্তু তোলা কিংবা দীর্ঘ সময় ধরে উদ্ধারকাজ চালানোর সময় ব্যাটারি কতোক্ষণ চলবে, সে তথ্য প্রকাশ করা হয়নি।

এইচ-টু এর ওপর ভিত্তি করেই নতুন মডেল

এইচ-টু-এক্স সম্পূর্ণ নতুন কোনো রোবট প্ল্যাটফর্ম নয়। এটি একই কোম্পানির এইচ-টু হিউম্যানয়েড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি একটি বিশেষায়িত সংস্করণ। তবে নতুন মডেলটির সম্পূর্ণ হার্ডওয়্যার স্পেসিফিকেশন এখনো প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

ইউনিট্রির আগের এইচ-টু মডেলটি প্রায় ১৮০ সেন্টিমিটার উচ্চতার হিউম্যানয়েড রোবট। এর দাম ২৯ হাজার ৯০০ মার্কিন ডলার থেকে শুরু হয়।

এখনো নেই বিক্রির ঘোষণা

ভিডিওতে এইচ-টু-এক্স এর সক্ষমতা নজর কাড়লেও সাধারণ ক্রেতার জন্য রোবটটি কবে বাজারে আসবে, তার কোনো ঘোষণা দেয়নি ইউনিট্রি। দামও জানানো হয়নি। ফলে আপাতত এইচ-টু-এক্সকে বাণিজ্যিকভাবে প্রস্তুত বডিগার্ডের চেয়ে বরং ইউনিট্রির হিউম্যানয়েড রোবটের শারীরিক সক্ষমতার একটি উচ্চাভিলাষী প্রদর্শনী হিসেবেই দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন