শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

| ২ আশ্বিন ১৪৩৩

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার রাজস্ব ফাঁকি

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৮:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার রাজস্ব ফাঁকি

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার রাজস্ব ফাঁকি

রাজধানীর শ্যামলীর পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান শপিং জোন বিডিতে অভিযান চালিয়ে ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইনেও পোশাক বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠানটির বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই করে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সিপিইউসহ বিভিন্ন দলিল জব্দ করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে শপিং জোন বিডি নামের প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালানো হয়। 

অভিযানকারী দল জানায়, শপিং জোন বিডি নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইনেও পোশাক বিক্রি করে। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ সংশ্লিষ্ট বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।

জব্দ করা দলিল ও বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য উদঘাটন করা হয়েছে। এসব বিক্রয়ের বিপরীতে পরিহার করা মূসকের পরিমাণ ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে সংগৃহীত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন