বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

| ১৩ আশ্বিন ১৪৩৩

সেলফি ভিডিওর মাধ্যমে আবেদন

চালু হচ্ছে বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ সুবিধা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:০১, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:০৪, ২৬ জুলাই ২০২৬

চালু হচ্ছে বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ সুবিধা

চালু হচ্ছে বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ সুবিধা

ভুয়া অ্যাকাউন্ট বন্ধের মাধ্যমে প্রতারণা কমাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করতে যাচ্ছে মেটা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে সুবিধাটি চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

 

এই ভেরিফিকেশনের জন্য আবেদন করতে ব্যবহারকারীকে নিজের পরিচয় জানিয়ে একটি ছোট ভিডিও সেলফি দিতে হবে। এরপর ফেসবুক সেই ভিডিওটি প্রোফাইলে থাকা ছবি ও তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবে। সব তথ্য ঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ যোগ হবে। এই ব্যাজের জন্য ব্যয় করতে হবে না কোনো অর্থ।

 

প্রথম অবস্থায় কয়েকটি দেশে এই সুবিধা চালু হলেও পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে চালু হবে এই সুবিধা। ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য সুবিধাটি প্রযোজ্য। যাদের অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় বা ফেসবুকের নিয়ম ভঙ্গের ইতিহাস নেই, শুধুমাত্র তারাই পাবেন ব্যাজটি। তবে ফেসবুক পেজ ও প্রফেশনাল অ্যাকাউন্টে থাকছে না এই সুবিধা।

 

মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এখন সহজেই ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় তৈরি করা যাচ্ছে। এসব ভুয়া অ্যাকাউন্ট সহজে চিহ্নিত করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই এই উদ্যোগ। তবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে না মেটা।

 

সূত্র: মেটা নিউজরুম

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন