শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

| ২ আশ্বিন ১৪৩৩

ডিজিটাল বাণিজ্য নীতিমালা

অনলাইনে নকল পণ্য বিক্রিতে ফেরত দিতে হবে মূল্য

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৭:৩৭, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৩৪, ২৬ জুলাই ২০২৬

অনলাইনে নকল পণ্য বিক্রিতে ফেরত দিতে হবে মূল্য

অনলাইনে নকল পণ্যে বিক্রিতে ফেরত দিতে হবে মূল্য

অনলাইন বা ডিজিটাল প্ল্যার্টফর্মের মাধ্যমে কেনা পণ্য নকল, ত্রুটিপূর্ণ বা মেয়াদোত্তীর্ণ হলে সেটি পরিবর্তন বা পরিশোধিত অর্থ ক্রেতাকে ফেরত দিতে হবে। এমনকি পরিশোধিত অর্থ কোনো শর্ত ছাড়াই ক্রেতাকে ফেরত দেয়ার শর্ত রেখে নতুনক্রসবর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’–এর খসড়া চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই খসড়ার ওপর যে কেউ আগামী আগস্টের মধ্যে মতামত দিতে পারবেন।

অনলাইনে পণ্য কিনে অনেকেই কমবেশি প্রতারণার শিকার হচ্ছেন। ডিজিটাল বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিতে ক্রসবর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালার খসড়ায় বলা হয়, ডিজিটাল মার্কেটপ্লেস, ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্ম বা অনলাইনের মাধ্যমে অর্ডারকৃত পণ্য বা সেবার মূল্য অগ্রিম পরিশোধে পণ্য বা সেবাটি বুঝে পাওয়ার পর মান ঠিক না থাকলে তা ফেরত দিতে বাধ্য থাকবে বিক্রেতা। এমনকি পরিশোধিত অর্থ কোনো শর্ত ছাড়াই গ্রাহককে ফেরত দিতে হবে।

আরো বলা হয়, কোনো বিক্রেতা অনলাইন মার্কেটপ্লেস বা ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম অথবা নিজে সরাসরি কোনো গ্রাহককে ত্রুটিপূর্ণ, মেয়াদোত্তীর্ণ বা নকল পণ্য প্রদান করলে তা ফেরত নিতে অস্বীকৃতি জানাতে পারবেন না। বিক্রিত পণ্য ফেরত বা পরিবর্তন অথবা পরিশোধিত মূল্য ফেরত দিতে বাধ্য থাকবেন বিক্রেতা।

এমনকি পণ্যটি ফেরত নেয়ার পর পরিশোধিত মূল্যের কম দেয়া যাবে না ক্রেতাকে।  এ ক্ষেত্রে কর্তনকৃত উৎসে কর ও ভ্যাট সংশ্লিষ্ট বিক্রেতা পরিশোধ করবে অথবা বিক্রেতা ও ক্রেতার মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী পরিশোধ করতে হবে। তাছাড়া, ক্রেতা যে মাধ্যমে অর্থ পরিশোধ করবে, সেই একই মাধ্যমে অথবা মার্চেন্ট অ্যাকোয়ারিং ও এসক্রো সেবা নীতিমালা অনুসারে অর্থ ফেরত দিতে হবে।

বিক্রিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য যদি ডিজিটাল কমার্স অপারেটর, প্রতিষ্ঠান বা অনলাইন বিক্রেতার নিজস্ব ওয়েবসাইট, মার্কেটপ্লেস বা ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্মে প্রদর্শিত পণ্য বা সেবার বিবরণের সঙ্গে অসামঞ্জস্য হয়, সে ক্ষেত্রে বিক্রিত পণ্য ফেরত নিয়ে ক্রেতাকে পরিশোধ করা মূল্য ফেরত দিতে হবে।

আবার রপ্তানিকৃত পণ্য ফেরত আসলে তা আমদানি হিসেবে বিবেচনা করা যাবে না এবং এর ওপর পুনরায় শুল্ক ও কর আরোপ করা যাবে না। আমদানিকৃত পণ্য ফেরত দিলে তা রপ্তানি হিসেবে বিবেচনা করা যাবে না এবং এর ওপর পুনরায় শুল্ক ও কর আরোপ করা যাবে না।

নীতিমালাটি দেশের মধ্যে পরিচালিত সকল ডিজিটাল বাণিজ্য কার্যক্রমের ক্ষেত্রে এবং দেশে পরিচালনা করছে বা করবে এমন ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হবে। গেজেট বিজ্ঞপ্তির পর কার্যকর হবে নীতিমালাটি।

 

 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন