শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

| ২৯ আশ্বিন ১৪৩৩

শিশুদের জন্য নিষেধাজ্ঞা

সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিউজিল্যান্ডের

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:১৬, ২৪ আগস্ট ২০২৬

সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিউজিল্যান্ডের

সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিউজিল্যান্ডের

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে এবার কঠোর নীতির প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড। ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে পার্লামেন্টে আইন প্রস্তাব করতে যাচ্ছে দেশটির সরকার। নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে আইনটিতে।

আইনে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাইয়ে যুক্তিসংগত ব্যবস্থা নিতে বলা হবে। এ জন্য অ্যাকাউন্টের তথ্য, মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের সুযোগ রাখার কথাও বলা হবে।

প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বলেন, নিউজিল্যান্ডের শিশুদের ক্ষতির মুখে ফেলে দেওয়া যাবে না। তাঁর মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম শিশুদের ক্ষতিকর কনটেন্ট, আসক্তি এবং নানা ধরনের চাপের মধ্যে ফেলছে। এর প্রভাব শিশুদের পারিবারিক জীবন, মানসিক সুস্থতা, ঘুম ও পড়াশোনায় পড়ছে বলেও জানান তিনি।

তবে আইনটি পার্লামেন্টে পাস হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সরকারের জোটসঙ্গী নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি এর বিরোধিতা করেছে।

দলটির নেতা ও পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, প্রস্তাবিত আইন নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তাঁর মতে, এমন আইন ভবিষ্যতে দেশকে অনাকাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে পারে।

 

সূত্রঃ রয়টার্স

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন