নতুন নির্মাতাদের চাপ বাড়বে
আগামী বছর ইউটিউবের আয়ে দ্বিগুণ শর্ত
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:৫৫, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:০৮, ১২ আগস্ট ২০২৬
আগামী বছর ইউটিউবের আয়ে দ্বিগুণ শর্ত
২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে ইউটিউবে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় পেতে নতুন নির্মাতাদের আগের চেয়ে দ্বিগুণ ভিউ পূরণ করতে হবে। তবে সাবস্ক্রাইবার সংখ্যার শর্ত ১ হাজারই থাকছে।
বর্তমান ইউটিউবের চলতি নিয়মে, ১ হাজার সাবস্ক্রাইবার এবং এক বছরে ৪ হাজার ঘণ্টা ভিডিও ভিউ অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ হলে ইউটিউব থেকে আয়ের জন্য আবেদন করা যায়।
তবে পরবর্তী নতুন নিয়মে এই শর্ত বেড়ে হবে ৮ হাজার ঘণ্টা ভিডিও ভিউ অথবা ২ কোটি শর্টস ভিউ। অর্থাৎ ভিউ সংখ্যার শর্ত দ্বিগুণ হচ্ছে। এ নতুন নিয়ম শুধু নতুন ইউটিউবারদের জন্য।
কিন্তু ইতিমধ্যে ইউটিউবার যারা মনিটাইজেশন পেতে ভিউস সংখ্যা বৃদ্ধির পর্যায়ে আছেন, তাদের ৩১ জানুয়ারি ২০২৭-এর পূর্বে এই নিয়ম কার্যকরী নয়। তবে এ সময় অতিক্রম হলে নতুন নিয়ম অনুযায়ী ভিউস সংখ্যা পূরণ করে মনিটাইজেশন পেতে হবে।
শর্টস থেকে আয়ের নিয়মও পরিবর্তন হচ্ছে। প্রতি ৯০ দিনে অন্তত ১ কোটি যোগ্য শর্টস ভিউ ধরে রাখতে হবে। ভিউ ১ কোটির নিচে নামলে চ্যানেলটি মনিটাইজেশন স্থগিত হবে। এছাড়া দীর্ঘ ভিডিও থেকেও আয় করতে পারবে।
ছোট নির্মাতাদের জন্য থাকা সদস্যপদ, সুপার থ্যাংকস ও ইউটিউব শপিংয়ের নিয়ম পরিবর্তিত হবে না।
ইউটিউব জানিয়েছে, প্রতিদিন প্ল্যাটফর্মে ২০ হাজার কোটি শর্টস ভিউ হয় এবং টিভি পর্দায় প্রতিদিন ১০০ কোটির বেশি ঘণ্টা ইউটিউব ভিউ হয়।
বর্তমানে প্রায় ৫০ লাখ চ্যানেলের ইউটিউবার রয়েছে। গত চার বছরে নির্মাতা, শিল্পী ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ১০ হাজার কোটি ডলারের বেশি ভিউ দিয়েছে ইউটিউব।
এদিকে ইউটিউব প্রিমিয়াম লাইট সেবা সব দেশে সম্প্রসারণ করছে। এতে বেশিরভাগ ভিডিও বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা ও ডাউনলোডের সুবিধা থাকবে।
প্রিমিয়াম লাইটে দীর্ঘ সময়ের ভিডিও থেকে নির্মাতারা ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতারা ৪৫ শতাংশ আয় করতে পারবেন। ইউটিউব বলছে, প্রিমিয়াম ব্যবহারকারী বাড়লে নির্মাতাদের আয়ও বাড়তে পারে।
সূত্র: ফোর্বস













