বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

| ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

রপ্তানীর লক্ষ্য

মোবাইল ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনে দেয়া হবে প্রণোদনা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:২২, ২৬ নভেম্বর ২০২৬

মোবাইল ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনে দেয়া হবে প্রণোদনা

মোবাইল ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনে দেয়া হবে প্রণোদনা

মোবাইল ও ইলেকট্রনিক পণ্য রপ্তানিমুখী করতে উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ শতাংশ প্রণোদনা দেয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এডিপি পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান। 

রেহান আসিফ আসাদ বলেন, দেশে এখন আইফোন ছাড়া প্রায় সব মোবাইল ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন  হচ্ছে। হাই-টেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দেয়ার মাধ্যমে দেশীয় উৎপাদন ৯০% পর্যন্ত বাড়াতে হবে। একই সাথে এসব পণ্য রপ্তানিমুখীও করতে হবে।

তিনি বলেন, এই খাতে নতুন প্রোডাকশন লাইন ও সাসটেইনেবিলিটিতে জোর দিলে দেশীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

সভায় বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। 
মন্ত্রী বলেন, সরকারকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার পাশাপাশি কাজের গতি বাড়াতে হবে।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা এর সভাপতিত্বে সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প পরিচালকরা।


 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন