শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

| ২১ কার্তিক ১৪৩৩

অবৈধ পণ্য জব্দ

ইউএস-বাংলার ফ্লাইটে যাত্রীর কাছ থেকে ১৪৪ মোবাইল ডিসপ্লে আটক

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউএস-বাংলার ফ্লাইটে যাত্রীর কাছ থেকে ১৪৪ মোবাইল ডিসপ্লে আটক

ইউএস-বাংলার ফ্লাইটে দুই যাত্রীর কাছ থেকে ১৪৪ মোবাইল ডিসপ্লে আটক

চীনের গুয়াংজু থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন যাত্রীদের ওপর নজরদারি চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের বি-শিফট বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালায়। এ সময় গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩২৬ ফ্লাইটের যাত্রী কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়।

একই ফ্লাইটের আরেক যাত্রী শামীমা আক্তারের কাছ থেকে ৪৬ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়। ফলে ওই দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।

এ ছাড়া বিমানবন্দরে ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার অবৈধ পণ্য জব্দ করার ঘটনাও ঘটেছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বিশেষ অভিযানে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কয়েক যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, একই দিনে বিভিন্ন আন্তর্জাতিক রুটে এ ধরনের পণ্য বহনের ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব পণ্য কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, সে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ ছাড়া এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না এবং এর নেপথ্যে কারা জড়িত, সেসব বিষয়ও তদন্ত করে দেখা হবে।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন