সোমবার, ০২ নভেম্বর ২০২৬

| ১৬ কার্তিক ১৪৩৩

মামলার প্রস্তুতি

অনলাইন ব্যবসায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন ব্যবসায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি

অনলাইন ব্যবসায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি

অনলাইন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটনের কথা জানিয়েছেন ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে’ ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের নির্দেশে রোববার মিরপুর-১২ নম্বরে জে-ক্রিয়েশন প্রতিষ্ঠানটির কার্যালয়ে আকস্মিক অভিযান চালানো হয়।

এসময় নথি ও প্রতিষ্ঠানের বিক্রয় তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির মূসক ফাঁকির আলামত পাওয়ার পর বিভিন্ন দলিল ও কম্পিউটার সরঞ্জাম জব্দ করা হয়।

প্রতিষ্ঠানটি অনলাইনে পাঞ্জাবি, শেরোয়ানি ও অন্যান্য তৈরি পোশাক বিক্রি করে বলে জানানো হয়। 

জব্দ করা দলিলাদি আরও যাচাই-বাছাইয়ের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। 
 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন