বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

| ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

শিশুদের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে টকি সরাল অ্যাপল

প্রকাশ: ১৩:৫৬, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২০, ২৬ নভেম্বর ২০২৬

শিশুদের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে টকি সরাল অ্যাপল

শিশুদের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে টকি সরাল অ্যাপল

অপ্রাপ্ত বয়স্কদের সঙ্গে আপত্তিকর বার্তা আদান-প্রদানের অভিযোগে জনপ্রিয় এআই চ্যাটবট ‘টকি’ (Talkie) বিশ্বজুড়ে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল। হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান মিনিম্যাক্সের (MiniMax) তৈরি অ্যাপটি বুধবার সরানো হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালে চালু হওয়া টকি অ্যাপে ব্যবহারকারীরা বিভিন্ন ভার্চ্যুয়াল চরিত্রের সঙ্গে কথোপকথন করতে পারেন। এসব চরিত্রের অনেকগুলোর সঙ্গে রোমান্টিক আবহে কথা বলার সুযোগ রয়েছে। সাংহাইভিত্তিক মিনিম্যাক্সের তৈরি অ্যাপটির চীনা সংস্করণের নাম ‘শিংয়ে’ (Xingye)।

বুধবার এবিসি নিউজ ও ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের এক প্রতিবেদনে বলা হয়, টকির কিছু এআই চরিত্র অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের যৌন ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর বার্তা পাঠিয়েছে। অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে অ্যাপটির বয়সসীমা ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। 

দেশভেদে ১৪ বা ১৬ বছরের কম বয়সীদের নিবন্ধনেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে বয়স যাচাইয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের নিজেদের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে অ্যাপটি। এ কারণে এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিশু সুরক্ষাকর্মীরা।

এ বিষয়ে মন্তব্য জানতে মিনিম্যাক্স ও অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই সাড়া দেয়নি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, বিভিন্ন ভাষায় ব্যবহার করা যায় টকি। যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও মেক্সিকোতে অ্যাপটি বিশেষ জনপ্রিয়। সাধারণ এআই সহকারীর তুলনায় এআই কম্প্যানিয়ন অ্যাপগুলো ব্যবহারকারীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে মানুষের মতো কথোপকথন চালানোর জন্য তৈরি। এসব অ্যাপে আবেগনির্ভর যোগাযোগের পাশাপাশি গল্পভিত্তিক অভিজ্ঞতার ব্যবস্থাও থাকে।

টকি ও শিংয়ে ছিল মিনিম্যাক্সের আয়ের অন্যতম প্রধান উৎস। ২০২৪ সালে প্রতিষ্ঠানটির মোট আয়ের ৬০ শতাংশের বেশি এসেছিল এই দুই অ্যাপ থেকে। তবে চলতি বছর থেকে চ্যাটবট খাতের আয় আলাদাভাবে প্রকাশ করছে না প্রতিষ্ঠানটি। 

চীনা গবেষণা প্রতিষ্ঠান ইউনিকের হিসাবে, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত টকির অ্যাপ ও ওয়েবসাইট মিলিয়ে মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ১ কোটি ১০ লাখ।

হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ব্যবসার কৌশলে পরিবর্তন এনেছে মিনিম্যাক্স। এখন প্রতিষ্ঠানটি এন্টারপ্রাইজ পর্যায়ের কোডিং প্রযুক্তি এবং মাল্টিমোডাল এআই মডেল তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের উল্লেখযোগ্য মডেলের মধ্যে রয়েছে মিনিম্যাক্স এম১ ও হাইলুও-০২।

 মহাকাশে এআই ডেটা সেন্টার স্থাপনের অনুমোদন পেল স্পেসএক্স

অপ্রাপ্ত বয়স্কদের সঙ্গে এআই চ্যাটবটের কথোপকথন নিয়ে উদ্বেগ শুধু টকিকে ঘিরেই নয়। চলতি বছর ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক (Grok) ব্যবহার করে নারী ও শিশুদের আবেদনময় ছবি তৈরির অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন দেশের সরকার সমালোচনা করে। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রে এআই কম্প্যানিয়ন নির্মাতা প্রতিষ্ঠান ক্যারেক্টার.এআইয়ের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। প্রতিষ্ঠানটির চ্যাটবটের সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের অনুপযুক্ত কথোপকথনের অভিযোগও এসব মামলার বিষয়।

গত জুলাইয়ে চীন সরকার দেশটির এআই কম্প্যানিয়ন অ্যাপগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার করে। নতুন নির্দেশনায় অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ব্যবহারকারীদের আবেগগত নির্ভরতা ও আসক্তির ঝুঁকি কমাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়।

এসব নির্দেশনার পর বাইটড্যান্স ও আলিবাবাও তাদের বিভিন্ন অ্যাপ থেকে মানুষের মতো আচরণ করতে সক্ষম ইন্টারঅ্যাকটিভ এজেন্ট এবং কাস্টমাইজড এজেন্ট সুবিধা বন্ধ করে দেয়। তবে ভার্চ্যুয়াল চরিত্রের সঙ্গে আবেগের সম্পর্ক তৈরি করা অনেক ব্যবহারকারী এসব পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন।

 স্বয়ংক্রিয় প্রযুক্তিতে কৌশল বদলাচ্ছে সাইবার অপরাধীরা

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন