বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

| ২৭ আশ্বিন ১৪৩৩

রোবটের দৌড়ে চমক

উসাইনের রেকর্ড ভেঙেছে চীনা রোবট

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৫০, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৪০, ২৩ আগস্ট ২০২৬

উসাইনের রেকর্ড ভেঙেছে চীনা রোবট

উসাইনের রেকর্ড ভেঙেছে চীনা রোবট

চীনের একটি হিউম্যানয়েড রোবট ১০০ মিটার দৌড় শেষ করেছে ৯ দশমিক ৩৯ সেকেন্ডে। শনিবার বেইজিংয়ে বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের ২০০৯ সালের ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডকেও ছাড়িয়ে গেছে রোবটটি।

বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তৈরি টিয়াংগং আল্ট্রা প্রাথমিক দৌড়ে জয় পায়। শুরুতে পিছিয়ে থাকলেও শেষ দিকে হোনরের তৈরি লাইটনিংকে পেছনে ফেলে এটি প্রথম হয়। লাইটনিং ৯.৪৭ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়।

তবে দৌড় শেষে দুই রোবটের অবস্থাই ছিল অস্থির। টিয়াংগং নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দিকে পড়ে যায়। লাইটনিংও মাটিতে পড়ে গেলে সেটিকে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়।

গত বছরের প্রতিযোগিতায় টিয়াংগং আল্ট্রা ১০০ মিটার দৌড় শেষ করেছিল ২১.৫০ সেকেন্ডে। এবার মাত্র এক বছরেই এর সময় অনেক কমেছে। এর আগে টিয়াংগং বেইজিংয়ে বিশ্বের প্রথম মানবাকৃতি রোবট হাফ-ম্যারাথনেও জয় পেয়েছিল।

এছাড়া পূর্বে প্রস্তুতিমূলক পরীক্ষায় লাইটনিং ৯.৩২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ায়। তখন এর সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ১৪.৫ মিটার।

এবারের বিশ্ব মানবাকৃতি রোবট গেমসে ১৬টি দেশ ও ছয় মহাদেশের ৬৬৬টি দলের ২ হাজার ৫৬টি রোবট অংশ নিচ্ছে। ১০০ মিটার দৌড়ের পাশাপাশি ফুটবল, নাচ ও শিল্পকাজের প্রতিযোগিতাও রয়েছে।

চীন মানবাকৃতি রোবটকে গুরুত্বপূর্ণ নতুন শিল্প হিসেবে দেখা হচ্ছে। দেশটি উৎপাদন, পণ্য পরিবহন ও ভোক্তা পর্যায়ে এসব রোবটের ব্যবহার বাড়ানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও হার্ডওয়্যার প্রযুক্তির উন্নয়নে জোর দিচ্ছে।

বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে আয়োজিত এই প্রতিযোগিতা বুধবার পর্যন্ত চলবে।

 

সূত্রঃ রয়টার্স

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন